1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

কালকিনিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

মাদারীপুরের কালকিনিতে স্বামী বাড়িতে না থাকাতে সুযোগে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার দুপুরে অভিযোগ ও থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের এক গৃহবধূর স্বামী বেশ কিছুদিন আগে কর্মব্যস্ততার তাগিদে ঢাকায় যান। একটি শিশুসন্তান নিয়ে ওই গৃহবধূ একা বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে একই এলাকার আজিজ হাওলাদারের ছেলে মো. ফরিদ হাওলাদার একা বাড়িতে পেয়ে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

এ বিষয়টি নিয়ে ওই গৃহবধূ নিরুপায় হয়ে ফরিদ হাওলাদারের বিরুদ্ধে তার অভিভাবকদের কাছে বিচার দেন। এতে ফরিদ হাওলাদার ওই গৃহবধূর ওপর চরম ক্ষিপ্ত হয়ে যান। পরে গত ১৬ আগস্ট রাত ১১টার দিক ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বাহিরে বের হন। এ সময় ঘরের পাশে ওতপেতে থাকা ফরিদ হাওলাদার ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। পরে গৃহবধূর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ফরিদ হাওলাদার পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূকে আহত অবস্থায় কালকিনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ফরিদ হাওলাদার গা-ঢাকা দিয়ে আছেন।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফরিদ হাওলাদারকে এলাকায় পওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT