1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

সিংগাইরে গরু চোর চক্রের ২ সদস্য আটক

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১০৪ Time View

মানিকগঞ্জের সিংগাইরে চোরাই গরু উদ্ধারসহ চোরচক্রের ২ সদস্যকে আটক করেছেন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার(২০ জুলাই) দুপুরে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন,উপজেলার জার্মিত্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকার জামাল হোসেনের ছেলে বাবু(২৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হযরতপুর রসুলপুর এলাকার সবুজ মিয়ার ছেলে রাসেল(২৫)।
থানা পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ফতেপুর এলাকার হায়দার আলীর বসতবাড়ীর উত্তর ভিটির টিনের ছাপড়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে গত সোমবার দিবাগত রাতে যে কোন সময় একটি ষাড় গরু চুরি হয়। বিষয়টি থানা পুলিশ অবগত হলে
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম (বার) দিক-নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম এর তত্ত্বাবধানে সিংগাইর থানার এসআই আব্দুস সালাম মিয়া এর নেতৃত্বে একটি চৌকুস অভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির পুলিশের সহায়তায় কলাতিয়া পুলিশ ফাঁড়ি এলাকা হইতে চুরি যাওয়া ষাড় গরু উদ্ধারসহ গরু চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে আটক করেন পুলিশ।
এ ব্যাপারে ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ রিমান্ড পাওয়ার আবেদনসহ বৃহস্পতিবার বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT