1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

স্থাপত্যে আন্তর্জাতিক পুরস্কার পেল দোহারের স্থপতি আরমান আবেদীন

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৬ Time View

বিশেষ প্রতিনিধিঃ বিশ্বব্যাপী স্থাপত্যের অন্যতম বৃহৎ স্বীকৃতি আগা খান পুরস্কার পেয়েছে দোহারের সন্তান স্থপতি আরমান আবেদীন। এই বছর ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হয়েছে মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস। আরমান ‘খুদি বাড়ি’ প্রকল্পের স্থপতি ও প্রধান সমন্বয়কারী হয়ে এই পুরস্কার গ্রহণ করেন। তিনি এবং ‘খুদি বাড়ি’ প্রকল্পের অন্য সদস্যরা গত সোমবার (১৫ সেপ্টেম্বর) কিরগিস্থানের রাজধানী বিশকেক’এ আন্তর্জাতিক সম্মানজনক এই পুরস্কার গ্রহন করেন।

এদিকে গত ২ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে ভূষিত হওয়ায় স্থপতি মেরিনা তাবাসসুমকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন মেরিনা তাবাসসুম।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বিরল ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেন, নদীভাঙনের কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠীরজন্য জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী মূল্যের এবং বহনযোগ্য আবাসস্থল খুদি বাড়ি নিয়ে উদ্ভাবনী কাজটি চমৎকারভাবে দেখিয়েছে যে স্থাপত্য কীভাবে সহানুভূতি এবং দূরদৃষ্টি দিয়ে মানবতার সেবা করতে পারে। আপনি বিশ্বকে দেখিয়েছেন যে নকশা কেবল ফর্ম এবং নান্দনিকতার বিষয়ে নয়, আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মর্যাদা, স্থিতিস্থাপকতা এবং মানুষের প্রতিভা শক্তিরও বিষয়।

এদিকে আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫–এর ঘোষণায় বলা হয়, খুদি বাড়ি প্রকল্পের গভীরপরিবেশগত দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় নিয়েছেন বিচারকমণ্ডলী। একই সঙ্গে বাঁশকে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রাখতে পারার একটি উপাদান হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারা।

‘খুদি বাড়ি’ মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের জন্য মাত্র ৪৫০ ডলারে নির্মিত একটি সাশ্রয়ী, সহজে তৈরি করা যায় ও দ্রুত স্থানান্তরযোগ্য বাড়ি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা মানুষের জন্য বাঁশ ও লোহার বিশেষ সংযোজক দিয়ে দোতলা এই বাড়ি তৈরি হয়েছে। বন্যার সময় দুইতল এই কাঠামোর উপরের অংশ প্রয়োজনীয় জিনিস রাখার ও আশ্রয় হিসাবে ব্যবহৃত হয়।

এবারের আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী ‘খুদি বাড়ি’ প্রকল্পের স্থপতি ও প্রধান সমন্বয়কারী’র ভুমিকায় ছিলেন স্থপতি আরমান আবেদীন। পাশাপাশি তিনি ‘খুদি বাড়ি’র অন্যতম নকশাকারও। এটি একটি চলমান প্রকল্প, তিনি শুরু (২০২০) থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে যুক্ত থেকে নকশা, জনসংযোগ ও সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন করেন।

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘খুদি বাড়ি’র নকশা করার ক্ষেত্রে দোহার-মুন্সিগঞ্জের বাড়িগুলো অনুপ্রেরণা যুগিয়েছে জানিয়ে আরমান আবেদীন বলেন, ‘খুদি বাড়ি’ নকশা করার ক্ষেত্রে দোহার-মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাড়িগুলো আমাদের অনুপ্রেরণায় ছিল। কোন অঞ্চলকে অনুধাবন করে প্রসঙ্গিক কাজ করার ক্ষেত্রে দোহারে পদ্মাপাড়ে বাড়ি হওয়াতেই কিনা, ‘খুদি বাড়ি’ প্রকল্পটি, আমার জীবনসম্পৃক্ত একটি যথাযত উল্লেখযোগ্য কাজ হিসেবে আমি মনে করি।

আরমান আবেদীন ঢাকার কলাবাগানে নিজের স্থাপত্য প্রতিষ্ঠান ‘প্রাচীর’ এর মাধ্যমে স্থাপত্য চর্চা করে যাচ্ছেন। একইসাথে তিনি ‘ফাউন্ডেশন ফর আর্কিটেকচার এন্ড কমিউনিটি ইকুইটি’র (FACE Bangladesh) একজন প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক (নকশা এবং বাস্তবায়ন) হিসেবে যুক্ত রয়েছেন। তিনি ইন্সটিটিউট অফ আর্কিটেকচার বাংলাদেশ (আইএবি) এর একজন এসোসিয়েট মেম্বার।
আরমান দেশে বিভিন্ন স্থাপত্য প্রকল্পসহ আন্তর্জাতিক উল্লেখযোগ্য স্থাপত্য প্রদর্শনী যেমন, ভেনিস বিয়েনাল (ইতালি),শারজাহ আর্কিটেকচার ট্রায়নাল (সংযুক্ত আরব আমিরাত), সিউল আর্কিটেকচার বিয়েনাল (কোরিয়া), রয়েল একাডেমি সামার এক্সিবিশন (যুক্তরাজ্য), ইন বাংলাদেশে: মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস (জার্মানি), খুদি বাড়ি-ভিট্রা ডিজাইন মিউজিয়াম (জার্মানি) সহ আরও নানান আন্তর্জাতিক প্রদর্শনীতে সমন্বয়ক-স্থপতি হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, মেধাবী এই স্থপতি আরমান আবেদীনের গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পূর্বচর গ্রামে। তার বাবা, বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন মোল্লা (মৃত)। তিনি রূপালী ব্যাংক লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।

ঢাকায় বেড়ে ওঠা হলেও আরমান নিজের গ্রাম দোহারের সাথে নিজেকে যুক্ত রেখেছেন সবসময়। তার তত্ত্বাবধানেই মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস এর প্রদর্শনীতে দোহার-মুন্সিগঞ্জের টিন-কাঠের ঐতিহ্যবাহী বাড়িগুলি সংযুক্ত আরব আমিরাত ও জার্মানী’তে প্রদর্শিত হয় দেশীয় স্থাপত্যের নিদর্শন হিসেবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT