1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

শ্রীনগরে বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়

  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View

শ্রীনগরে হাসপাতালে ডেঙ্গু জ্বর ও পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনদিন এসব রোগীর ভিড় বাড়ছে। গত সোমবার দুপুর ১২টা পর্যন্ত সরকারি হাসপালটিতে ৯ জন ডেঙ্গু রোগীকে ভর্তি থাকতে দেখা গেছে। ডেঙ্গু রোগীদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী। এদিন হাসপাতালে প্রাথমিক রক্ত পরীক্ষায় ৫/৬ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। অপরদিকে ১৭ জুলাই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩০ জনের অধিক ডেঙ্গু রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই পরিস্থিতিতে মানুষের মাঝে ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যালয়েগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের ডেঙ্গুমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সতর্ক অবস্থান থাকার দিক নির্দেশনা দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার বংশ বিস্তার হচ্ছে। এতে মশার উপদ্রব বাড়ছে। সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু আক্রান্ত হবে এমনটা নয়। তবে ডেঙ্গু জীবানু বহণকারী মশা মানুষকে কামড়ালে ডেঙ্গু জীবাণু দেহে প্রবেশের শঙ্কা থাকে। মাঝারি আকৃতির সাদা ডোরাকাটা বিষাক্ত এই মশাটি খালি চোখে খুব একটা দেখা যায় না। মশাটি দিনের আলোতে মানুষের দেহে কামড়ায়। ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্তপান করে সুস্থ্য কারও দেহে মশাটি কামড় দিলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের আশঙ্কা থাকে। স্বাস্থ্যবিদরা মনে করছেন, ডেঙ্গু মশামুক্ত রাখতে বসতবাড়ি ও এর আশপাশে পরিত্যক্ত পুরোনো টায়ার, লন্ড্রিট্যাংক, ড্রাম/ব্যারেল, ফুলের টব, মাটির গর্ত কিংবা ঢাকনাবিহীন যে কোন ধাতব/তৈজস পাত্রে জমে থাকা পানি রাখা যাবে না। ঝোপঝাড়-জঙ্গল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোন ভাবেই এসব স্থানে যেন বৃষ্টির পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। তা নাহলে এসব সেস্থানে জমে থাকা বৃষ্টির পানিতে সাধারণ এডিস মশা ডিম পেরে বংশ বিস্তার করবে। এতে ডেঙ্গু আক্রন্তের প্রবণতা বাড়বে। মশা তাড়াতে স্প্রে, লোশন, ক্রিম, কয়েল, ম্যাট ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য জমে থাকা পানিতে ব্লিচিং পাউডারের ব্যবহার করার পরামর্শ দেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, বৃদ্ধ-শিশুসহ অসংখ্য রোগী ভিড় করছেন। ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো বেড খালি নেই। হাসপাতালের বারান্দায় ফ্লোরে বেড পেতে বেশকিছু রোগীকে চিকিৎসা নিচ্ছেন। আলাদা ওয়ার্ড না থাকায় পুরুষ-মহিলা ওয়ার্ডেই ২৪ ঘণ্টা মশারি সাটিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবিকা জানান, এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চলতি মাসে এ পর্যন্ত ১৩০ জন ডেঙ্গু রোগী এখানে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এসকে পাল জানান, ডেঙ্গু ও পানিবাহিত রোগীর চাপ বাড়ছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখানে এ পর্যন্ত কোন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT