1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কালিগঙ্গা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৪ Time View

প্রতিনিধি,নবাবগঞ্জ,ঢাকা. হাজার শ্রোতা আর উৎসুক জনতার ভীড়ে কালিগঙ্গা যেন রঙ্গীন হয়ে উঠে। বর্ষায় নদীতে টুইটুম্বর পানি না থাকলেও নৌকাবাইচ যেন থেমে নেই। বাংলা সনের ভাদ্র মাস শুরু হলেই খাল বিল নদীনালা ও হাওরে গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতায় মেতে উঠে। সেই পুরনো দিনের ঐতিহ্য রক্ষায় ঢাকার নবাবগঞ্জের শোল্লায় কালিগঙ্গা নদীতে সোমবার বিকেলে এক বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিংজোর এলাকাবাসী এ বাইচের আয়োজন করে।
দুপুর ৩টা হতেই পরিবার পরিজন নিয়ে কালিগঙ্গা নদীর খতিয়া হতে সিংজোর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে বাইচ প্রেমীদের ভীড় জমে উঠে। শোল্লা খতিয়া ব্রিজের কোথাও তিল ধরার ঠায় নেই। ব্রিজের দু’পাশে দাড়িয়ে হাজারো নারী পুরুষসহ নানা বয়সী মানুষ বাইচ দেখতে দাড়িয়ে আছে। বাইচ উৎসবে মেতে উঠেছে নবাবগঞ্জের উত্তরাঞ্চল শোল্লা কৈলাইল ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। কেউ এসেছে হেটে। আবার কেউবা নৌকা বা সীবোট নিয়ে ঘুরছে। নানা হই হুল্লোর আর নাচ গানে কালিগঙ্গা নদী যেন তার যৌবনে ফিরেছে।
বাইচ দেখতে আসা আলীনুর বলেন, এখন তো আগের দিনের মতো নেই। নদী খালে বিলে বাইচ মিলে না। মানুষ এখনো এটাকে গ্রাম্য বিনোদন মনে করে। তাই পরিবার নিয়ে দেখতে এসেছি।
এদিকে নৌকাবাইচকে ঘিরে নদীর দুই পারে বসেছে মেলা। বসেছে নাগর দোলাসহ বিভিন্ন খেলার প্রদর্শণী। এখানে তরুণ তরুনী ও শিশু কিশোররা কেনাকোটা করছে। কাকলী মন্ডল এসেছেন সিরাদিখান থেকে। বাইচ দেখা শেষে ছেলেকে নিয়ে খেলনার দোকানে কেনাকাটা করছে। তিনি বলেন, দাদা বর্ষায় এখন আনন্দ নেই। আগে গাঙ্গ জুড়ে পালের নৌকা যেতো। রঙবেরঙের সাজে বাইচের নৌকা যেতো। এখন বাইচের কথা শুনলে দেখতে মন চায় তাই এতো দূর থেকে এসেছি।
নৌকাবাইচ আয়োজক কমিটির পক্ষে আওলাদ হোসেন (তারেক) বলেন, সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রেখে মানুষকে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। পুরস্কার হিসেবে বিজযীরা পাবেন মোটরসাইকেল, ফ্রিজ ও ১৪টি টেলিভিশিন। অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি বলেন, গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য এ নৌকাবাইচকে বাঁচিয়ে রাখতে হবে। এটা বাংলা সংস্কৃতির অংশ। মানুষ যেন এটাকে বিনোদন মনে করে চলতে পারে সকলের মাঝে এ চেতনাকে জাগ্রত করতে হবে। তাহলেই কোনো অপশক্তি এদেশের সংস্কৃতিকে বিকৃত করতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জেষ্ঠ্য সহসভাপতি ওয়াহিদ মিয়া, সাবেক চেয়ারম্যান এরশাদ আল মামুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, রাসেল আহমেদ, গাজী শাহ আলম প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT