1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

পৌরসভা থেকে ৭ ও ৮ নং ওয়ার্ড বাতিলের দাবিতে দোহারে মানববন্ধন

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৫ Time View

দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহার পৌরসভায় নাগরিক সুবিধা না থাকায় ৭ ও ৮ নং ওয়ার্ড বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পৌরবাসী। সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বরে কর্মসূচীতে অংশ নেয় ৭ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক বাসিন্দার। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের জয়পাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, পৌরসভার কোন প্রকার সুযোগ সুবিধা না পেয়েও বছরে চাপিয়ে দেয়া হয় হাজার হাজার টাকা ট্যাক্সের বোঝা। তাই পূর্বের ন্যায় এই দুই ওয়ার্ড সুতারপাড়া ইউনিয়নের অন্তর্ভূক্ত করার দাবি জানান তারা। এদিকে ৮নং ওয়ার্ডের আড়িয়াল বিলের বাসিন্দারা কর্মসূচীতে অংশ নিয়ে বলেন, আমরা জেলেরা সংসার চালাতে হিমসিম খাই সেখানে এত টাকা ট্যাক্স দেয়া কোনো ভাবেই সম্ভব নয়। এসময় তারা সকল ট্যাক্স বয়কেেটর ডাক দেন।
এবিষয়ে দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুম এবিষয়ে লিখিত চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠনো হবে বলে জানান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে এবিষয়ে জানতে চেয়েছে। আমরা আপনাদের সাথে কথা বলে লিখিত চিঠি দিয়ে জানাবো।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT