1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

মহান বিজয় দিবস আজ

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

পাকিস্তানের নৃশংস হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে যখন এ দেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাংক-কামানের মতো ভয়ংকর মারণাস্ত্র নিয়ে গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম। সে রাতেই দেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দেশের বীর সন্তানেরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন শত্রুর মোকাবিলায়। জীবনের মায়া তাঁদের কাছে ছিল তুচ্ছ। তাঁদের ছিল না যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। বঙ্গবন্ধুর আহ্বান তাঁদের উজ্জীবিত করেছিল সাহসে, সংগ্রামে। আক্ষরিক অর্থেই যাঁর কাছে যা ছিল, তা–ই নিয়েই দেশের বীর সন্তানেরা শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে মরণপণ লড়েছিলেন মুক্তির সংগ্রামে।দীর্ঘ ৯ মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে।এই দেশের সব মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, সেটি আজকের এই দিন—১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আজ মহান বিজয় দিবস।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT