1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ভারতের টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১০৩ Time View

ভারতের কোচবিহারে অনুষ্ঠিত স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নকআউট নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুরের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। শনিবার বিকালে দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ভারতের দক্ষিণ দিনাজপুরের ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াকে হারিয়ে রংপুরের মেয়েরা চ্যাম্পিয়ন হয়। খেলার শুরুতে গোল করে ম্যাচে লিড নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। ফাইনালের চাপ সামলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ম্যাচে ফেরে রংপুরের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব। ফলে খেলা গড়ায় পেনাল্টিতে। আর তাতেই বাজিমাত করে বাংলাদেশের রংপুরের মেয়েরা। টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয় পায় রংপুরের সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।এর আগে ম্যাচের এগারোতম মিনিটে গোল করে শুরুতেই লিড নেয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। দুই দলের পালটাপালটি আক্রমণে ৭০ মিনিটের এ ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতের মেয়েরা। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলেন রংপুরের মেয়েরা। ম্যাচের ৫৮তম মিনিটে সুযোগও পেয়ে যান তারা। দারুণ এক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরান রেখা আক্তার। এরপর বাকিটা সময় আক্রমণ-পালটা আক্রমণে খেলা জমজমাট হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। পরে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টিতে। টাইব্রেকারে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশ ৫-৪ গোলে হারায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াকে। ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বাংলাদেশের গোলকিপার শাম্মী আক্তার। সেরা ডিফেন্ডার হয়েছেন বাংলাদেশ দলের রেখা আক্তার এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন সুলতানা আক্তার। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সুলতানা আক্তার বলেন, আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদের বাংলাদেশের মেয়ে হিসেবেই এখানে সমর্থন দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ চ্যাম্পিয়ন ট্রফি শুধু রংপুরের নয় গোটা বাংলাদেশের। ক্লাবটির হেড কোচ শামীম খান মিসকিন বলেন, আমাদের যোগ্যতা অনুযায়ী আত্মবিশ্বাস ছিল আমরা জয়ী হব। আমাদের মেয়েরা যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে। এই শিরোপা বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাবার প্রমাণ দেয়। এ বিজয় রংপুরের ফুটবল কন্যাদের জন্য গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। এটা শুধু রংপুরের না পুরো দেশের গৌরব। টুর্নামেন্টে মোট আটটি ক্লাব অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ ও ভুটানের ১টি করে ক্লাব এবং বাকি ৬টি ক্লাব ছিল ভারতের।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT