1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নানা আয়োজনে দোহার প্রেসক্লাবে বর্ষবরণ

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৮০ Time View

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, বর্ণাঢ্য আয়োজনে ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৩৩২ উদযাপন ও দোহার প্রেসক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মাধ্যমে দোহার প্রেসক্লাবে এর আয়োজন করা হয়।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব বলেন, বাংলা নববর্ষ বাঙালির উৎসবের দিন। আর এ উৎসব আমাদের বাঙালি সত্ত্বাকে করেছে আরো ঐতিহ্যময়। সাধারণ সম্পাদক আতাউর সানি বলেন, বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বাংলা নববর্ষ উদযাপন। এ সময় তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সকল সদস্যকে পাঞ্জাবি, প্রেসক্লাবের পরিচপত্র (আইডি) প্রদান করা হয়। পাশাপাশি দুপুরের খাবার হিসেবে পান্তা, ইলিশ, বিভিন্ন ফল, দই, খই, মিষ্টি ইত্যাদি দেশীয় খাবারের আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সকল সদস্যগণ। পরে সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT