২৭৪ রান করেও তামিম ইকবালের দক্ষ নেতৃত্বে আয়ারল্যান্ডের হোম সিরিজ জিতে নিলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারে ৫ রানের রোমাঞ্চকর জয়ে ২-০ তে সিরিজ নিশ্চিত করলো তারা।
মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে কোণঠাসা ছিল আয়ারল্যান্ড। ১২ বলে দরকার ছিল ২৪ রান। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী ১৪ রান দিলে উত্তেজনা বাড়ে। শেষ ওভারে ১০ রান ঠেকাতে হতো। হাসান মাহমুদ প্রথম বলে বোল্ড করেন মার্ক অ্যাডায়ারকে। তৃতীয় বলে মৃত্যুঞ্জয়ের ক্যাচ বানান অ্যান্ডি ম্যাকব্রাইনকে। শেষ তিন বলে ৩ রানের বেশি নিতে পারেনি আয়ারল্যান্ড। ৯ উইকেটে ২৬৯ রানে থামে তারা।
Leave a Reply