1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল শুক্রবার

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৯৭ Time View
নবাবগঞ্জের বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দোহারের ঐতিহ্যবাহী লটাখোলা চাঁদ তারা ক্লাব ও দোহারের আরেক ক্লাব মালিকান্দা ক্রীড়া চক্র। গত (২৪ জুন) শনিবার নিজেদের দ্বিতীয় খেলায় লটাখোলা চাঁদ তারা ক্লাব মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রহমত আলী যুব স্পোর্টিং ক্লাব এন্ড একামেডিকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে নিজেদের নাম লেখায়। এর আগে প্রথম খেলায় কেরানিগঞ্জের তালেবপুর আকবর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল দোহারের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।
ফাইনালে তাদের প্রতিপক্ষ দোহারেরই আরেক ক্লাব মালিকান্দা ক্রীড়া চক্র। এর আগে মালিকান্দা ক্রীড়া চক্র বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারে নি। অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল লটাখোলা চাঁদ তারা ক্লাব ৫ বার ফাইনালে গিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তাই এবারও হট ফেবারিট হয়েই মাঠে নামবে লটাখোলা চাঁদ তারা ক্লাব। ১৪ জুলাই শুক্রবার বিকেলে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপির।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT