1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ কোস্ট গার্ড

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৫৫ Time View

ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট সামদ্রিক ঝড় মোখা” বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে উপকূল বাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। এছাড়াও উপকূলীয় দ্বীপসমূহসুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় প্রদানের লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের সকল জোনজাহাজবোটস্টেশনআউটপোষ্ট এবং ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিউ টিম  প্রস্তুত রয়েছে। দূর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কোস্টগার্ডের মেডিকেল টিম ও ডুবুরী টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় “মোখা” চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক জোনভিত্তিক কন্ট্রোলরুম পরিচালনা করা হবে।  দুর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে যেকোন সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের  জন্য নিম্নোক্ত নম্বরসমূহে ২৪ ঘন্টা সেবা প্রদানের লক্ষে মনিটরিং করা হবে।

সদর দপ্তর- ০১৭৬৯৪৪০৯৯৯

ঢাকা জোন-০১৭৬৯৪৪১৯৯৯

চট্টগ্রাম জোন-০১৭৬৯৪৪২৯৯৯

বরিশাল জোন-০১৭৬৯৪৪৩৯৯৯

খুলনা জোন- ০১৭৬৯৪৪৪৯৯৯

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT