1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন, মমতাজ

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৯ম ও ১০ম শ্রেণির ৩৫৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিসংখ্যান অফিস, জনশুমারি, গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহযোগিতায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য দেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর মেয়র আবু নঈম মো.বাশার, জেলা পরিসংখ্যান কার্যালয়, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিনার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ. হান্নান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন- সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসাইন, প্রধান, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিকী, মানিকগঞ্জ জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন, উপজেলা ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি ইউএনও দিপন দেবনাথ এর বক্তব্য, শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরন ও সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪তলা ভবন উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT