1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

শ্রীনগরে অর্থ আত্মসাতের অভিযোগে অফিস সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১৪ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো. ইয়াসিন ফিরোজের (৪৯) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রোববার নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আলম মিয়া বাদী হয়ে এ মামলা করেন। ইয়াসিনের বিরুদ্ধে কাগজপত্র ও ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৩৬ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলার এজহারে বলা হয়, ২০০৫ সালের ২৬ মে শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যোগ দেন ফিরোজ। পরে বিভিন্ন সময় প্রতারণা ও জালিয়াতি করে জাল কাগজপত্র তৈরির মাধ্যমে হাসপাতালের কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা এবং সাধারণ ভবিষ্যৎ তহবিলের হিসাব থেকে অগ্রিম হিসেবে সর্বমোট ৩৬ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/ ৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT