ঢাকার দোহারে সামাজিক সংগঠন SAMS-92 এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মালিকান্দা এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে প্রায় ৫ শতাধিক দুস্থদের মাঝে কম্বল তুলে দেন সংগঠণের সদস্যরা। তীব্র শীতে এমন উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা। সকল মানবিক কাজে বিগত সময়ের মত সাধারণ মানুষের পাশে থাকবে ‘স্যামস৯২’ এমনটা জানান সংগঠণের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, মালিকান্দা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিব ফারুকী, সংগঠণের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মাহাবুবুর রহমান, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড.কবিরুল বাসার।
‘স্যামস৯২’ এর সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা: মো: জামাল উদ্দিন, স্যামস৯২ এর সাবেক সভাপতি আব্দুল করিম বেপারী, পঙ্কজ কুমার ঘোষ, মোশারফ হোসেন, ইকবাল আহমেদ, রুহুল আমিন, নুর আলম, মো.কামাল হোসেন, মো.আলাউদ্দিন ওয়াশিম মোড়ল, কে এম উবাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল আওয়াল, রেজাউল করিম, বাহার উদ্দিনসহ আরও অনেকে।
Leave a Reply