ঢাকার দোহারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সোনার বাংলা গ্রামে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক শাফিউদ্দিন শিকদার শাফিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আওয়াল মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুরুজ মৃধা, দোহার পৌরসভা কৃষক দলের সভাপতি মো. ফারুক পত্তনদার, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম শাহজাহান, সাধারণ সম্পাদক মতিন চোকদার, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি লিটন মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় সোনার বাংলা ব্রাইট স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনার বাংলা ওয়ারিয়র্স।
Leave a Reply