দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কর্মস্থল থেকে অন্য থানায় তাদের বদলি করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। এর আগে বুধবার ওসি বদলের প্রস্তাব ইসিতে দিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স। নির্বাচন কমিশন এতে সম্মতি দিয়েছে। গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রচার শুরুর আগেই বদলির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দপ্তর।
Leave a Reply