1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

সিংগাইরে একসঙ্গে বিসিএস ক্যাডার হলেন ২ বোন

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২২ Time View

মানিকগঞ্জের সিংগাইরে একসঙ্গে দুই বোন ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।ক্যাডারপ্রাপ্ত ওই দুই বোন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন-রহিমা আক্তার দম্পতির কন্যা আশা মনি ও উম্মে সুলতানা ঊষা। জানা গেছে, তারা দুজনেই উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের দুই কন্যার মধ্যে বড় আশা মনি ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি অধ্যায় শেষ করে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এর পর সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০১০ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৯০ পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮তম ব্যাচের ছাত্রী হিসেবে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেন। বতর্মানে তিনি কাস্টমস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

অপর বোন উম্মে সুলতানা ঊষা জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি অধ্যায় শেষ করেন। এর পর ২০১১ সালে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫০ পেয়ে এসএসসি এবং ২০১৩ সাল সাভার মডেল কলেজে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাশ করেন। সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

দুই বোন বলেন, ভবিষ্যতে বাবা-মায়ের সম্মান যাতে আরও উচ্চতায় নিয়ে যেতে পারি সে জন্য সবার দোয়া চাই।আনোয়ার হোসেন ও রহিমা আক্তার বলেন, আমাদের সন্তানরা আল্লাহর রহমতে আমাদেরসহ আত্মীয়স্বজন ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার নিকট দোয়া কামনা করছি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT