1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মতিউর রহমান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার ও আরটিভি) পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) পেয়েছেন ২০ ভোট।

সহ-সভাপতি পদে মো. কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর) ৩৮ ভোট ও মো. শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির হোসেন (এনটিভি) পেয়েছেন ১৯ ভোট। সিনিয়র সদস্য মাহবুব আলম জুয়েল (স্থানীয় পত্রিকা সময় সংবাদের সম্পাদক) পেয়েছেন ১৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জিটিভি ও মানবজমিন)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ১৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহীক অগ্নিবিন্দুর সম্পাদক) ২৯ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ২৩ ভোট।

দপ্তর সম্পাদক হিসেবে ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. আজিজুল হাকিম (মাই টিভি ও দৈনিক বাংলা)। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টিফোর) পেয়েছেন ২০ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঞ্জুর রহমান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন (দীপ্ত টেলিভিশন)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন), এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT