1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন,

সিংগাইরে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

সম্মেলনের এক বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী ও ৩২ সদস‍্যের উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হলেও জেলা আওয়ামী লীগের সভাপতি অ‍্যাড. গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক অ‍্যাড. আব্দুস সালাম কমিটি অনুমোদন দিয়েছেন গত ৩০ জুলাই।

জানা গেছে, অনুমোদিত কমিটিতে স্থান পেয়েছেন বাবা-ছেলে, জামাই-শশুর ও আপন দুই ভাইসহ বহিষ্কৃতরাও। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল মাজেদ খান স্থান পেয়েছেন ১ নম্বর সদস্য হিসেবে। একই কমিটিতে তার পুত্র ফয়জুল ইসলাম খান পেয়েছেন ত্রাণ ও সমাজ কল‍্যাণ সম্পাদক পদ। উপদেষ্টা কমিটিতে স্থান পাওয়া আব্দুর রহমানের মেয়ের জামাই অ‍্যাড. আলম হোসাইন পেয়েছেন আইন বিষয়ক সম্পাদক পদ। এছাড়া, আপন দুই ভাই আব্দুল কুদ্দুস ও সেলিম আব্বাস সদস্য পদে স্থান পেয়েছেন।

অপরদিকে গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহ প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণকারী বহিষ্কৃত ব‍্যক্তিরাও পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান। এদের মধ্যে জামির্ত্তা ইউপির বতর্মান চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, জামশা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিঠু ও জয়মন্টপ ইউপির সাবেক মেম্বার বোরহানউদ্দিন ফকির পেয়েছেন সদস্য পদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান পেয়েছেন কোষাধ‍্যক্ষ পদ। সদ‍্য ঘোষিত এই কমিটি টক অব দ্য সিংগাইরে পরিণত হয়েছে। সেই সঙ্গে ব‍্যাপক ঝঁড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বঞ্চিতদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মমতাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কানাডায় অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক আওয়ামী লীগ নেতা বলেন, বিগত সময়ের তুলনায় এই কমিটি অনেক শক্তিশালী হয়েছে।

তিনি আরো বলেন, রক্তের ও আত্মীয়ের সম্পর্ক এবং বহিস্কৃত বিবেচনা না করে কাজের মূল‍্যায়ন করে কমিটিতে স্থান দেয়া হয়েছে।উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুলাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেত্রীবৃন্দের উপস্থিতিতে এমপি মমতাজ বেগমকে সভাপতি, মো.শহিদুর রহমান শহিদকে সাধারণ সম্পাদক এবং মো. সায়েদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করে তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সূত্রঃ ভোরের কাগজ

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT