1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

প্রায় এক যুগ পরে বাহ্রা-কোমরগঞ্জ নৌকাবাইচ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

এক যুগ পর আনন্দে মাতলো দর্শকরা, প্রায় এক যুগ পরে বাহ্রা-কোমরগঞ্জ নৌকাবাইচে আনন্দে কাটালো স্থানীয় বাসিন্দারা। নবাবগঞ্জের বুক চিরে বইয়ে চলা ইছামতি নদীর দুই পারে হাজারো দর্শক। ইঞ্জিনচালিত ও পানসি নৌকা নিয়ে নদীতে মানুষের উপস্থিতি দর্শকের টান-টান উত্তেজনা মধ্যেই বাইচের নৌকার মাল্লারা হাক দিলেন, বৈঠা আর পানির শব্দে চপ চপ হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের উল্লাস আর করতালি বাড়তি উৎসাহ দিলো মাল্লাদের। শুক্রবার বিকেল ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ-বাহ্রা এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইছামতী নদীতে আয়োজন করা হয় বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।
বিকেল থেকে কোমরগঞ্জ-বাহ্রা ইছামতি নদীর দু’পাড়ে হাজারো দর্শক উপভোগ করেন দীর্ঘ এক যুগ পর আয়োজন করা এ নৌকাবাইচ প্রতিযোগিতা। বাইচ দেখতে আশেপাশের এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা, সীবোড অসংখ্য মানুষ নদী জুড়েই মহড়ায় ব্যস্ত থাকে।
অনেকে নৌকাবাইচের পাশাপাশি নৌ-ভ্রমনের আনন্দ উপভোগ করেন। বাইচে আসা দর্শনার্থীরা ঢোল-তবলা নিয়ে নেচে-গেয়ে মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠান ।দর্শকদের আনন্দ দিতে বাইচের নৌকা বর্ণিল সাজে সাজানো হয়। এসব নৌকায় এ অঞ্চলের সংস্কৃতি তুলে ধরা হয়। বাইচের সময় মাঝি-মাল্লারা সরব কন্ঠে গেয়ে ওঠেন জারি ও ভাটিয়ালি গান।
আয়োজকদের পক্ষে জুম্মন আলী জানায়, নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে করম আলী এক্সপ্রেস, লিটন-২, বলধারার ঐতিহ্য, লিটন-৩, তুফান, আব্দুল খালেক, খাঁনবাড়ী, মামা-ভাগ্নিনা, সোনারতরী, তুফান-২, সিকদার বাড়ীসহ বিভিন্ন নামের ১৫টি বড় নৌকা অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে প্রথমস্থান অধিকার করেন লিটন-২। তাঁদের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ১২৫সিসি হিরো গ্লামার মোটরসাইকেল। অন্য অংশগ্রহনকারীদের জন্য ছিল ফ্রিজ ও এলইডি টেলিভিশন।
নৌকাবাইচ ঐতিহ্যরক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকাবাইচ আমাদের বাঙ্গালির ঐতিহ্য। এটা যাতে হারিয়ে না যায়, আমরা কমিটির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি।
আয়োজক কমিটির সভাপতি আব্দুস সালাম বলেন, নতুন প্রজম্মের কাছে নৌকাবাইচ পরিচিতি করার জন্যই আমাদের এ উদ্যোগ। পাশাপাশি মানুষের বিনোদনও একটা বিষয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, এ্যাড খলিল, আমজাদ হোসেন প্রমুখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT