দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দিবসটি উপলক্ষে জয়পাড়া রক্তদাতা সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জয়পাড়া রক্তদাতা সংগঠনের অফিস থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জয়পাড়া রক্তদাতা সংগঠনের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মো. জসিম উদ্দিন।
উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. খোকন ও আতিকুর রহমান,বন্ধন সেবা সংগঠন, নবাবগঞ্জ মানবতায় রক্তদান সংগঠন, অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন, মধুচর একতা সংঘ, বিডি ক্লিন, এবং ইউথ ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা। এছাড়াও জয়পাড়া ক্লিনিক, আশা ক্লিনিক, মুক্তি ক্লিনিক, ও ডি এন মেডিক্যাল সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জয়পাড়া রক্তদাতা সংগঠনের বিভিন্ন কর্মীদের মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
Leave a Reply