1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত ৪৬

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪১ লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ৩৮ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার ঘটনাস্থলে সংবাদমাধ্যমকে এ কথা জানান ঢাকা জেলা প্রশাসক মো. আনিসুর রহমান।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বহুতল ভবনের একটি ফ্লোরে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এর পরই আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। রেস্টুরেন্টে আসা শতাধিক মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। বাঁচাও বাঁচাও চিৎকারে সেখানে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভবনে আটকা পড়ে যায় খেতে আসা মানুষ।আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে উৎসুক জনতার ভিড়ে ফায়ার সার্ভিসকে কাজ করতে বেগ পেতে হয়েছে। এতে নারীসহ ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই ভবন থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, র্যাব। মোতায়েন করা হয়েছে ৩ প্লাটুন বিজিবি ও আনসার।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT