1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

লবঙ্গ ব্যবহার করুণ মশার কামড় থেকে বাঁচতে

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৬০ Time View

রান্নার মশলা হিসেবেই বেশ পরিচিত লবঙ্গ। কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গের রয়েছে আরও অনেক উপকারিতা। স্বাস্থ্যকর জীবনযাপনে লবঙ্গের জুরি নেই।

মাথা ব্যথা, ত্বকের পরিচর্যা, গলা ব্যথা, গলা খুশ খুশসহ আরও যেসব কাজে লাগে লবঙ্গ তা জেনে নিন-

মাথা ব্যথা কমায়

গরমে প্রায়ই মাথা ব্যথা হয়ে থাকে। মাথা ব্যথা কমাতে আমরা ওষুধ ব্যবহার করে থাকি। কিন্তু লবঙ্গের তেল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ম্যাসেজ করে কিছু সময় রাখলে মাথা ব্যথা কমে যাবে।

হজম শক্তি বাড়ায়

প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। অনেকেই হাঁসফাঁস করছেন। বুক জ্বালা, অ্যাসিডিটি লেগেই থাকে। বদ হজমের কারণে ঠিক মতো ঘুমও হয় না। খালি পেটে এক টুকরা লবঙ্গ মুখে রাখুন আরাম পাবেন। হজমের সমস্যাও কেটে যাবে।

ত্বক পরিষ্কার করে

ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে লবঙ্গের জুরি নেই। প্রখর রোদে ত্বকে কালো কালো ছোপ পড়ে। এক্ষেত্রে লবঙ্গ ত্বকের চিকিৎসায় অনেক কাজে আসে। এর মধ্যে থাকা অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য সূর্যরশ্মি থেকে ত্বককে বাঁচায়।

মশার হাত থেকে বাঁচায়

মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীর মানুষ। সহজ সরল উপায়ে মশার কামড় থেকে রেহাই পেতে পারেন। শরীরের উন্মুক্ত অংশে লবঙ্গ তেল লাগিয়ে নিন। লবঙ্গে থাকা ইউজেনল যৌগ মশাকে আপনার ধারে কাছে ঘেঁষতে দেবে না।

তবে লবঙ্গ রক্তের শর্করার মাত্রা অনেক কমিয়ে দেয়। ডায়াবিটিস রোগীদের লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। তাছড়া বেশি লবঙ্গ খেলে শরীর গরম হয়ে যায়। কাজেই গরমে বেশি লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকুন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT