
বিনোদন প্রতিবেদকঃনির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অ্যাডলফ খান। জানা গেছে, ছবিতে তাকে দেখা যাবে যৌনকর্মীর দালাল চরিত্রে।শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে।নির্মাতা মো. ইকবাল বলেন, ‘চরিত্রটির জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিলো যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সেই বিবেচনা থেকেই অ্যাডলফ খানকে নেওয়া হয়েছে।’নতুন সিনেমায় যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাডলফ খান। তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’-তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’
Leave a Reply