
দোহার (ঢাকা) প্রতিনিধি: দীর্ঘদিন যাবত ক্যান্সার ও টিউমার রোগে আক্রান্ত দোহারের অসহায় অটোরিকশা চালক ফারুক হোসেনের পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা।
শুক্রবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুলছড়ি গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ফারুকে দেখতে আসেন শামীমা রাহিম শিলা।
এসময় ক্যান্সার আক্রান্ত ফারুক হোসেন ও তার পরিবারের খোঁজ খবর নেন ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
ক্যান্সার আক্রান্ত ফারুকের পরিবার জানায়, দীর্ঘদিন যাবত ক্যান্সার ও টিউমারে আক্রান্ত ফারুক নিজেই অটোরিকশা চালিয়ে স্ত্রী ও ৩ সন্তানের জন্য জীবিকা সংগ্রহের সংগ্রাম করে যাচ্ছেন।
ফারুক জানান এতো দিনেও কেউ তার খোঁজ খবর নিয়ে আসেনি, সমাজের অন্যান্য বিত্তশালীদের তার চিকিৎসার জন্য এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রাহিম শিলা বলেন, সব সময় চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে। সমাজের অন্যান্য বিত্তশালীরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাড়াতো তবে দেশটা আরও সুন্দর হতো।
Leave a Reply