1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
Title :
জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান দোহারে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ দোহারে বিভিন্ন বিদ্যালয়ে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি বিতরণ আল জামিয়াতুল মনোয়ার ইসলামিক স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত শ্রীনগরে শিক্ষকের মারধরে থানায় কোমরের হাড় ভাঙ্গার অভিযোগ কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ১ সপ্তাহে ৬টি মরদেহ উদ্ধার তসলিমা নাসরিন : বাবরি মসজিদ ভাঙা থেকে গুজরাটের গণহত্যার ন্যায্যতা উৎপাদনকারী! মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেলো ২ হাজার ইয়াবা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View
বুড়িগঙ্গা নদী

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ও বিকালে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।নৌ পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার ওয়াশপুর ঝাউচর খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে বসিলা নৌ পুলিশ ফাঁড়ি। পরে তার পরিচয় শনাক্ত হয়। নিহতের নাম হৃদয (৩৪)। তিনি বসিলা উত্তর মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। হৃদয় স্টেট ফাস্ট কুরিয়ার প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পরিদর্শক ওমর আলী জানান, মরদেহটি প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে নিহতের পকেটে থাকা মোবাইল ফোনের সিমকার্ডের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মর্গে এসে হৃদয়ের পরিচয় নিশ্চিত করেন।নৌ পুলিশ জানায়, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বসিলা ও পাগলা নৌ পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT