1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

বান্দুরায় এইচ এম ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ Time View

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকার নবাবগঞ্জে এইচ এম ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

চূড়ান্ত পর্বে শিলাকোঠা ন্যাশনাল ক্লাব ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করে। টসে হেরে প্রথমেব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান করে। ১৬৫ রান টার্গেটে খেলতে নেমে খাইরুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে জয় পায় শিলাকোঠা ন্যাশনাল ক্লাব।

টুর্ণামেন্ট সেরা নির্বাচিত হয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের অধিনায়ক ইব্রাহিম খলিল মানিক ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয় শিলাকোঠা ন্যাশনাল ক্লাবের খেলোয়ার খাইরুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আবুল বাশার সুজন।

হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. শ্যামলাল পাল, ডা. এইচ.এম আল-আমিন, মতিউর রহমান, আব্দুল আওয়াল মাস্টার, পারভেজ মাস্টার, সাইফুল মাস্টার, কাওসার মাস্টার, বীরমুক্তিযোদ্ধা শুকুর আলী, আব্দুল মালেক, লুৎফর ভূঁইয়া, আব্দুল সাত্তার, অহেদ আলী, ফ্রান্সিস দিলীপ গমেজ, ফজলুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, বেলজিয়াম প্রবাসী নিক্কন আহমেদ পিয়াস সহ আরও অনেকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT