
ঢাকার দোহারে বটিয়া যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার বটিয়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
বটিয়া যুব সংঘের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে খেলাটি পরিচলনার দায়িত্বে ছিলেন রিহাদ আকন, শহিদুল ইসলাম, মোকাররম কবির।
টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে ছিলেন তামিম বেপারী, ইব্রাহিম, মুন্না, বাদশা, মাহিম ও জিহাদ।
খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন স্বপন মোল্লা এবং নাহিদ শেখ। খেলার শুরুতে নিত্য পরিবেশন করেন অহনা এবং লামিয়া।
ফাইনাল খেলায় বটিয়া ডেলাইট কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বটিয়া নাইট রাইডার্স।
পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
Leave a Reply