1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

নবাবগঞ্জ রোইং ক্লাবের ১০ বছরে পদার্পণ

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টারঃ ১০ বছরে পদার্পন করলো নবাবগঞ্জ রোইং ক্লাব। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ রোইং ফেডারেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান ও
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিকালে নবাবগঞ্জের সিংজুর কালিগঙ্গা নদীর তীরে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাসিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক দুলাল দেওয়ান, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির উপদেষ্টা কাইয়ুম ভান্ডারী, সদস্য ইমরান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবের প্রতিনিধিরা বাইচের নৌকার মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
২০১৬ সালের ৫ই জুলাই নৌকা বাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে মো. রাশিম প্রতিষ্ঠা করেন নবাবগঞ্জ রোইং ক্লাব । ২০১৮ সালের ২১শে জানুয়ারি ক্লাবটি বাংলাদেশ রোইং ফেডারেশনের এফিলিয়েশন সনদ পায়। সংগঠনটির নিবন্ধন নম্বর-১৩৫। এরই মধ্যে ক্লাবের খেলোয়ারদের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক নৌকা বাইচে অংশ গ্রহণ করে পদক অর্জন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবটির সাধারণ সম্পাদক মো. রাশিম খেলোয়ার, ক্লাব কর্মকর্তা ও দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারি এই ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাশিম বাংলাদেশ রোইং ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ২৮শে মে ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০২২ সালের ৩০শে মার্চ হাতিরঝিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌকা বাইচে আন্তর্জাতিক ও জাতীয় দুই ইভেন্টেই অংশ গ্রহণ করে। আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের পক্ষে সাদা দল হিসেবে অংশ গ্রহণ করে তৃতীয় স্থান পদক অর্জন করেন। একইভাবে জাতীয় ইভেন্টেও তৃতীয়স্থান অর্জন করে নবাবগঞ্জ রোইং ক্লাব।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT