1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জহিরুল, সম্পাদক কাজী সোহেল

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেস ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সদস্যদের উপস্থিত ভোটে নির্বাচনে সভাপতি পদে যমুনা টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি জহিরুল ইসলাম আনারস প্রতীকে এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (দোহার-নবাবগঞ্জ) কাজী সোহেল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।জানা যায়, সভাপতি পদে ৪ জন প্রার্থী মনোনয়ন কেনেন। এতে তিনজন প্রার্থী ভোট বর্জন করেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের শাহীনুর রহমান তুতি, সহ-সভাপতি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের আসাদুজ্জামান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবজমিনের ইমরান হোসেন সুজন, কার্যকরী পরিষদ সদস্য পদে বাংলানিউজ টুয়েন্টিফোরের শেখ সালাহ উদ্দিন বাচ্চু নির্বাচিত হন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর নবাবগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি দায়িত্ব পাওয়ার পর গত ৫ জানুয়ারি নবাবগঞ্জ প্রেস ক্লাবের তফসিল ঘোষণা করা হয়। এতে মনোনয়ন ক্রয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ জানুয়ারি, যাচাই-বাছাই ৯ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি, এবং ভোটগ্রহণ ১৩ জানুয়ারি উল্লেখ করা হয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT