
ঢাকার নবাবগঞ্জে সেনাবাহিনী ও নবাবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল বরিবার (২৭ জুলাই) নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের শংকরখালী গ্রামের জয়পাড়া গালিমপুরগামী সড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেক পোষ্ট চলাকালে জয়পাড়া হতে গালিমপুরগামী একটি মোটরসাইকেলে ২ ব্যক্তিকে তল্লাশী কারে শংকরখালী গ্রামের মাহি উদ্দিনের ছেলে ইয়ামুল ইসলাম ইমনের কাছ থেকে ১২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইদিন বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা এরাকায় পরাণ মিস্ত্রির বাড়ির ইছামতি নদীর ঘাটের পাশ থেকে নতুন বান্দুরা গ্রামের মোহন বেপারীর ছেলে শফিকুলের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২৮ জুলাই) নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শ্রীনগর থানার মদনখালী গ্রামের ইমামুল হোসেন খানের ছেলে কাউসার খানের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবেলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
Leave a Reply