1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

দ্বিতীয় স্থানে উঠে এলো রিয়াল

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৮৪ Time View

স্প্যানিশ লা লিগা তো জয় করা সম্ভব নয়, তবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় স্থানের লড়াই রয়েছে রিয়াল মাদ্রিদের। তার চেয়েও বড় কথা রিয়ালের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জিততে হলে, দলকে ফিট রাখা চাই।সে কারণে ঘরের মাঠে গেটাফের বিপক্ষে পরবর্তিত দলই মাঠে নামালেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ঘরের মাঠে হলেও জয় তুলে নিতে বেগ পেতে হয়েছে রিয়ালকে। ৭০তম মিনিটে মার্কো আসেনসিও’র একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল।তবুও এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ফরাসী মারকা এডুয়ার্ডো কামাভিঙ্গা। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে কামাভিঙ্গাকে মাঠ থেকে তুলে নেন কোচ আনচেলত্তি। তবুও, তার ফিটনেস নিয়ে শঙ্কায় পড়ে গেছে মাদ্রিদ।চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ম্যানসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো রিয়াল মাদ্রিদ। এই সপ্তাহেই ফিরতি লেগের ম্যাচ খেলতে সিটির মাঠে যাবে আনচেলত্তির শিষ্যরা।গেটাফের বিপক্ষে ১-০ গোলের এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৭১। ১ ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯। আজ রাতেই এলচের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে তারা আবারও এগিয়ে যাবে অ্যাটলেটিকো।গেটাফের বিপক্ষে ম্যাচের পর রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচের জন্য প্রস্তুতি নেয়া ছিল কঠিন। কারণ, আমাকে আগে চিন্তা করেতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগ নিয়ে। খেলোয়াড় খুবই পেশাদার । তবে, ম্যাচের প্রথমার্ধে তাদের মনযোগ এবং মনসংযোগ ছিল কম। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করতে পেরেছি খেলার।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT