
ঢাকার দোহারে আধুনিক সুযোগ বিবিধা নিয়ে যাত্রা শুরু করলো লিজেন্ডস মাল্টি স্পোর্টস এরিনা। শুক্রবার বিকেলে দোহার উপজেলার বানাঘাটা গ্রামে দোয়া মোনাজাতের মাধ্যমে অত্যাধুনিক টার্ফের এ মাল্টি স্পোর্টস এরিনাটি শুভ উদ্বোধন করা হয়। এখানে থাকছে উন্নত দেশের মতো টার্ফে খেলাধুলার সুবিধা। খেলোয়ারদের জন্য রয়েছে অত্যাধুনিক ড্রেসিং রুম, ওয়াশ রুম ও বাথরুম। খাবারের জন্য রয়েছে একটি ক্যাফে, সাথে থাকছে কার পাকিং এর সুবিধা।
লিজেন্ডস গ্রুপের এই মাল্টি স্পোর্টস এরিনাটি এখন থেকে খেলাধুলার জন্য নির্ধারিত ফি দিয়ে যে কেউ ভাড়া নিতে পারবেন। রাতে খেলার জন্য রয়েছে উজ্জ্বল ঝলমলে আলো সম্বলিত ফ্ল্যাড লাইট। বিদ্যুত চলে গেলেও রয়েছে জেনারেটরের সুবিধা। এছাড়াও এই স্পোর্টস এরিনাটি রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিজেন্ডস মাল্টি স্পোর্টস এরিনার নাজিবুল ইসলাম প্রিয়ম, ইমতিয়াজ আলম সিয়াম, ইকবাল হায়দার গালিম, রিসান আসিফ, মাহবুব হোসেন সহ আরও অনেকে।
Leave a Reply