
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাব-১০। সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।র্যাব-১০ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।গ্রেফতাররা হলেন- মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।র্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply