
দোহার (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন ঢাকার দোহার থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. সোহরাব হাসান তালুকদার। ডিসেম্বর ২০২৫ সালের হিসেব অনুযায়ী তাকে পুরষ্ককৃত করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ঢাকা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ সুপার মাসিক, প্রশাসনিক ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে মার্চ মাসের মূল্যায়নে দোহার থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয় এএসআই মো. সোহরাব হাসান তালুকদার। এ সময় তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে সনদ তুলে দেন মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল, সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল, সাত থানার ওসি, ও পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
এ ব্যাপারে মো. সোহরাব হাসান তালুকদার বলেন, আমার বাবা মা ও দোহার থানার অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত), ওসি (অপারেশন) সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যোমে আরো ভালো কাজ করে সাধারণ মানুষদের কাছে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমি সর্বদা কাজ করে যাব।
Leave a Reply