1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বোমা হামলার আশঙ্কায় সারাদেশে হাই অ্যালার্ট জারি ক্যান্সার আক্রান্ত অটোরিকশা চালক ফারুকের পাশে শামিমা রাহিম শিলা জামসাকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবাড়ি রেড ড্রাগন্স জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান

উজ্জ্বল ত্বক পেতে যা ব্যবহার করবেন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭৯ Time View

সারা বছরই ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকুক তা সবাই চায়। কিন্তু ধুলোবালি, বায়ুদূষণ এবং শারীরিক নানা কারণে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। হারানো উজ্জ্বলতা ফেরাতে অনেকেই বাজারের বিভিন্ন পণ্য ব্যবহার করেন। এমনকি ডাক্তারদের শরণাপন্ন হন।

ডাক্তাররা কিছু ওষুধ অথবা কিছু ক্রিম ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু এসব পণ্যে কেমিক্যাল থাকায় তা ত্বকের জন্য খুবই ক্ষতিকর। এর পরিবর্তে বাড়িতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন ত্বক উজ্জ্বল করার উপযোগী ফেসপ্যাক।

আয়ুর্বেদিক উপায়ে ফেসপ্যাক ব্যবহার করতে হলে তা কীভাবে তৈরি করতে হয় তা সবার জানা উচিত।

এক চামচ বেসন, হাফ চামচ হলুদ গুঁড়া, এক চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় ফেসপ্যাকটি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর মুখ ধুয়ে ফেলুন। এক সপ্তাহে দুবার এই ফেসপ্যাক লাগান।

কয়েক ফোঁটা চন্দনের তেল, ১ চা চামচ জোজোবা তেল আর ১ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

১ চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। তবে চোখের চারপাশে এই মিশ্রণটি লাগাবেন না। ২০ মিনিট মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

কয়েকটা তুলসী পাতার সঙ্গে কয়েকটা নিম পাতা দিয়ে পেস্ট করে নিন। এই পেস্টে ১ চা চামচ হলুদ এবং ১ চা চামচ টক দই মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

১ টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা চন্দন তেল বা আধা চা চামচ চন্দন পাউডার এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পুরো মুখে এই পেস্টটি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। তার পর আরও ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এর পর আর্দ্রতাবিষয়ক মলম লাগিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক লাগালেই ভালো ফল পাবেন।

১ চামচ বেসনের সঙ্গে ২ চামচ দুধ এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে প্যাকটি কিছুক্ষণ মুখে রেখে দিন। তার পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

২ চামচ অ্যালোভেরা জেল, হাফ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে নিন। পুরো মুখে এই ফেসপ্যাকটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। চোখের চারপাশে লাগাবেন না। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT