1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে দেশে ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা ৭ নভেম্বর শুরু বিমানের দাম্মামগামী ফ্লাইট বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম দোহারে সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির

গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্কের সময় গোপনে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নূর আলম শেখ (৩২)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরহুম ইয়াকুব আলী শেখ এবং মায়ের নাম মিনা বেগম। তিনি বিবাহিত এবং চার সন্তানের জনক। জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখ টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ধরে ইমামতি করছিলেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন তিনি। এসময় শিশুটির মায়ের সঙ্গে প্রলোভনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নূর আলম। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলে গোপনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। প্রায় এক মাস আগে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি নূর আলমকে ইমামতি থেকে বহিষ্কার করে এবং এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ওই গৃহবধূকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন তিনি। পাশাপাশি তার সঙ্গে দেখা করে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

একপর্যায়ে নিজের ধারণ করা একটি আপত্তিকর ভিডিও ওই গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠান নূর আলম। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূর সঙ্গে দেখা করার জন্য চাপ দিতে থাকেন তিনি।

এ ঘটনায় সংবাদ পেয়ে গতকাল রোববার (১ নভেম্বর) বিকাল ৪টার দিকে ডিবির একটি দল শ্রীনগর থানার একটি মাদ্রাসায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে নূর আলম শেখকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নূর আলম ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT