সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
তেজাবি সোনার দাম বাড়ায় দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
আজ বুধবার সকালে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
Leave a Reply