1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ দোহারে প্রবাসীর বাড়িতে চুরি সাবেক ছাত্রদল নেতা নিখোঁজ নদীর পাড়ে রক্ত দেখে তল্লাশিতে ডুবুরীদল দোহারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শামীমা রাহিম শিলা শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার দোহারে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে স্বর্ণা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার বিশ্বনাথ ছিটকে গেলেন আসিয়ান কাপ থেকে শ্রীনগরে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি র‍্যাব পরিচয়ে মারধর করে ২৬ লাখ টাকা ছিনতাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯ দোহারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফ গ্রেফতার এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার

ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ Time View

ফরিদপুরের মধুখালীতে ভয়ভীতি দেখিয়ে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী আসামি হাফিজার শেখের ছেলের স্ত্রী। বিয়ের পর থেকেই হাফিজার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।বিষয়টি স্বামীকে জানালে তিনিও হাফিজারকে সতর্ক করেন। এর পরও তিনি ওই নারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে উত্ত্যক্ত করতেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শ্বশুর হাফিজার ওই নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজনের মধ্যে সালিস-বৈঠক হয়।সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও হাফিজারের আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে হাফিজার ওই নারীকে তার ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন তিনি।

মামলার তদন্ত শেষে পুলিশ হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT