1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ

নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯৩ Time View

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিলে রুপ নেয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতৃবৃন্দ নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন।
এসময় নেতাকর্মীরা আবু সাইদ চাঁদের শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। পথ সভায় উপস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন দেশী বিদেশী চক্র ষরযন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। তারা এই হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দীর্ঘ সময়। ৭৫ এর সেই অপশক্তি আবারও বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। তারা প্রকাশ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে প্রমাণ করেছে তারা জনগণের ভোটে বিশ্বাস করে না। বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে এই সময় আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে রাজপথে থেকে বিএনপি জামাত অপশক্তিকে প্রতিহত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সাফিল উদ্দিন, হাজী ইব্রাহীম খলিল, ফজলুর রহমান ফজল, হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো, জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহীন খান, তাবির হোসেন পাভেল, ইউছুফ হারুন টিপু, ফায়েজ আল মামুন টুটুল,সুজন বাবুসহ উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু, যুব লীগ সভাপতি সারোয়ার হোসেন , স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক দিলিপ কুমার মন্ডল, ছাত্র লীগ নেতা মো. স¤্রাট, সোহানুর রহমান সোহান, দিপ্ত দেওয়ান, মহিলা আওয়ামী লীগ নেত্রী খোরশেদা মহিউদ্দিন প্রমূখ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT