1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ

দোহারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯৮ Time View

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদযাপন করা হবে। সোমবার (২২ মে) সকালে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
অনুষ্ঠানে মোবাশ্বের আলম বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করা, এসব আজ দৃশ্যমান।
এ সময় তিনি আরো বলেন, স্মার্ট সেবার অংশ হিসেবে দোহার উপজেলায় সরকার নির্ধারিত সময়ের আগেই মাত্র ১০ দিনেই নামজারীগুলো অনলাইনে হয়ে যাচ্ছে। সেইসাথে শতভাগ ভূমি উন্নয়ন করও আদায় হয়েছে।
অনুষ্ঠানে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, বীর মুক্তিযোদ্ধা আলম খান সহ আরও অনেকে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT