1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ

কেরানীগঞ্জে শাকিল হত্যাকাণ্ডে গ্রেফতার ৪

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৯৭ Time View

ঢাকার কেরানিগঞ্জে শাকিল হত্যাকাণ্ডের জরিত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মোবারক নগরের মো. আলমগীরের হোসেনের ছেলে জনি (২০), দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লাবাজারের জালাল হোসেনের ছেলে শারঢাত (২০), ব্রাহ্মনগাঁও এলাকার ইউসুফের ছেলে ইব্রাহিম চান ও জাজিরা খালপাড়েন মহসিনের ছেলে সাব্বির হোসেন মেহেদী (২২)।

ররিবার দুপুরে নিজ কার্যালয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, কেরানীগঞ্জের জাজিরা গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে ১০ম শ্রেণির শিক্ষার্থী শাকিল নিজের পড়াশুনা, অসুস্থ মায়ের চিকিৎসা, ছোট ভাই ও সংসারের খরচ মিটাতে স্কুল শেষে প্রতিদিন বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ইজিবাইক চালাতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকালেও জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বের হলেও রাতে আর বাসায় ফিরে আসেনি শাকিল। পরদিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের মঠবাড়ী পদ্মা রেলওয়ে সেতুর নিচে একটি পরিত্যক্ত ইট খোলার ভিতরে একজনের গলা কাঁটা লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন লাশটি শাকিলের। ঘাতকরা ধারালো অস্ত্র দ্বারা জবাই করে মাথা দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল। এছাড়া তার শরীরেও একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে শাকিলের বড় বোন সীমা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত করতে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘন্টায়ই হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ইব্রাহিম চানকে, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে শারফাতকে, ধামরাই থেকে সাব্বির হোসেন মেহেদী ও সাতক্ষীরা থেকে জনিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, আসামীদের ব্যবহৃত রক্তমাখা সিএনজি ও লুন্ঠিত ইজিবাইকটি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।

আসামিরা সবাই মাদকাসক্ত ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেপ্তার চার আসামিকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT