1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সদস্যকে দেখতে হাসপাতালে শামীমা রাহিম শিলা শুক্রবার ভারতের কলকাতায় আন্দোলন করবে ককরোচ জনতা পার্টি বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ পরকীয়া প্রেমিককে ডেকে এনে হত্যার অভিযোগে আটক ১ নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ গোল্ডকাপের ফাইনাল শুক্রবার দোহারে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বার্থান্বেষী মহলের উগ্রতা: সংকটে পড়তে পারে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি! বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিল ‘শান্তির অভিযাত্রী’ সংগঠন ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, ২ মাহেন্দ্র চালককে জরিমানা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত Honor to Iran – মোহাম্মদ হাকিম জাতীয় হাদিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দোহারের ফুরকান আহমাদ দোহারে তিন হাজার পাঁচশত পাঁচ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার রাজনীতিতে শিক্ষা দরকার কিন্তু নির্বাচনে কী দরকার? এশিয়া বার্তা পরিবারের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত শ্রীনগরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত দোহারের ইমামনগরে ফসলি জমি কেটে সাবার

খন্দকার আবু আশফাকের নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০০ Time View
১. বৈষম্যহীন আধুনিক দোহার-নবাবগঞ্জ গঠন:-
রাজধানী ঢাকার পাশে থেকেও দোহার-নবাবগঞ্জ এখনো বহু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি এই অঞ্চলকে দেশের অন্যতম পরিকল্পিত, সমৃদ্ধ ও আধুনিক এলাকায়
পরিণত করার চেষ্টা করব। ২. শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশ :-
* এলাকার সব স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও এতিমখানার সংস্কার।
* আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের কেন্দ্র হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের পুনর্গঠন।
* প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় একটি করে লাইব্রেরি স্থাপন।
মেধাবী শিক্ষার্থীদের জন্য “শিক্ষা বৃত্তি” ব্যবস্থা গ্রহণ।
* কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে তরুণদের কর্মসংস্থানের পথ উন্মুক্ত করা।
* ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ।
* বার্ষিক উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
৩. * দোহার ও নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষায়িত সেবা চালু।
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত ঃ-
* দোহার-নবাবঞ্জকে আই ক্যাম্পের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে মুক্ত করব।
* দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যকার্ড কর্মসূচী চালু করা।
৪. প্রবাসী কল্যাণ ও বিনিয়োগ সুরক্ষা:-
* প্রবাসী ভাই-বোনদের সম্পদ ও সম্মান রক্ষায় আইনগত সহায়তা কেন্দ্র গঠন।
* তাদের মূলধনের নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি।
* প্রবাসীদের সমস্যা সমাধানে দোহার নবাবগঞ্জ পৃথক “এক্সপ্যাট সাপোর্ট সেল” গঠন
৫. পরিবহন ও অবকাঠামো উন্নয়ন:-
* সকল রাস্তা-ঘাট, সেতু ও কালভার্ট সংস্কার করে টেকসই ও নিরাপদ করে গড়ে
তোলার চেষ্টা করব।
* ঢাকা শহরের সঙ্গে দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত ও আধুনিক যানবাহন প্রসার ঘটাবো এবং ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিব।
* গ্রামীন সড়ক, বাজার ও শিল্পায়নের ড্রেনেজ ও পরিবহন নেটওয়ার্ক আধুনিকায়ন।
* প্রতিটি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করব।
৬. কৃষির আধুনিকায়ন ও কৃষকদের কল্যাণ সাধন:-
* আধুনিক কৃষি প্রযুক্তি ও যান্ত্রিকীকরণে সহায়তা প্রদান করা।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন।
সার, বীজ ও কীটনাশক সহজলভ্য ও ভর্তুকিযুক্ত করা।
* কৃষকদের জন্য স্বল্পসুদে কৃষিঋণ ও বিশেষ তহবিল গঠন করব।
* নদী ভাঙন ও সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি জমি রক্ষার চেষ্টা করব।
৮. তাঁত শিল্পে নবজাগরণ :-
* দোহারনবাবগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পে আধুনিক প্রযুক্তির সংযোজন।
* তাঁতশিল্পীদের প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ ও রপ্তানি সুযোগ সৃষ্টি।
* “হেরিটেজ টেক্সটাইল পার্ক” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
৯. ইছামতী নদীর পুনরুজ্জীবন:-
* ইছামতী নদীতে ড্রেজিং ও পদ্মা নদীর সঙ্গে সুইস গেইট সংযোগ স্থাপন।
* নদীর নাব্যতা ফিরিয়ে এনে শিল্প ও পর্যটন নগরী গড়ে তোলা।
* নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন।
১০. গ্যাস সংযোগ ও জ্বালানি নিরাপত্তা:-
* প্রতিটি ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
* নবায়নযোগ্য জ্বালানিতে (সোলার ও বায়োগ্যাস) বিনিয়োগ বৃদ্ধি।
* গ্যাস লাইন রক্ষণাবেক্ষণে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত।
১১. নারী ও সমাজ উন্নয়ন:-
* নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত।
* নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা সেল গঠন।
* বিধবা, অসহায় ও একক মায়েদের জন্য মাসিক ভাতা।
নারীদের জন্য ক্ষুদ্রঋণ ও উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প চালু।
১৩. স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ:-
* জনগণের পরামর্শে “ওপেন বাজেট সভা” চালু।
দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা।
* প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT