1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ

দোহারে ইজিবাইক চালককে পিটিয়ে জখম

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৯৭ Time View

ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ হোসেন নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে গুরুত্বর জখম করেছে চর জয়পাড়া গ্রামের বাদশাহ মিয়ার ছেলে শামীম।
আহত ইজিবাইক চালক এরশাদ লটাখোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রতক্ষদর্শীদের সূত্রে জানা যায়, (১৬ মে) মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক মোরে এরশাদের ইজিবাইকে উঠে শামীম নবাবগঞ্জ যাওয়ার কথা বলে। কিন্তু ইজিবাইক চালক এরশাদ একজন যাত্রী নিয়ে নবাবগঞ্জ যেতে অসম্মতি জানালে শামিম উত্তেজিত হয়ে ইজিবাইক এরশাদকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। অবস্থার বেগতিক দেখে শামীম সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনার পর ইজিবাইক চালক এরশাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপরে অভিযুক্ত শামীমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ইজিবাইক চালক আহত এরশাদ বলেন,“আমি দিন আনি দিন খাই, একজন যাত্রী নিয়ে নবাবগঞ্জ গেলে লস হয় তাই বলেছিলাম একা যাবো না। বলার সাথে সাথেই শামীম গাড়ি থেকে নেমেই মারতে থাকে। এক পর্যায়ে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমি এর বিচার চাই।”
দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT