ঢাকার দোহারে হোটেল ও বেকারিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মোল্লা হোটেলকে মেয়াদ উত্তীর্ণ ময়দা দিয়ে খাবার প্রস্তুতের অপরাধে ৫ হাজার ও জামাল বেকারিকে ৫ হাজার ও অন্য আরও একটি বেকারীকে ১০ হাজার সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply