ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ অন্তর রাজবংশী ও মোহন @ মহিন মোল্লা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার কোমরগঞ্জ জেলেপাড়া এলাকা থেকে অন্তর রাজবংশীকে এবং বড়গাঁও থেকে মোহনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই মো. মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কোমরগঞ্জ জেলেপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী অন্তর রাজবংশীকে আটক করে। পরে তার কাছ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ পাঁচশত টাকা উদ্ধার করে পুলিশ। অন্তর রাজবংশীর নামে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানায়(মামলা নং-১৫, তারিখ- ১৪/০৫/২০২৩, ধারা-৩৬(১) সারণির ১০(ক)) একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
অপরদিকে, একই দিনে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ, পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানার এসআই(নিরস্ত্র) মো. আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বড়গাঁও এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ীর মোহন@ মহিন মোল্লাকে আটক করে। পরে তার কাছ থেকে পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। মোহনের নামে মাদকদ্রব্য আইনে নবাবগঞ্জ থানায়(মামলা নং-১৪, তারিখ- ১৪/০৫/২০২৩, ধারা-৩৬(১) সারণির ১৯(ক)) একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, অবৈধ মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply