ঢাকার কেরানীগঞ্জ থেকে ২ জন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১০। শুক্রবার (১২ মে) কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় র্যাব ১০ এর অভিযানে ২ জন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন অপু (২২) ও শান্ত (১৯)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টীলের চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে র্যাব-১০।
Leave a Reply