1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার দোহার চোর চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার দোহার পৌরসভার ৬নং ওয়ার্ডে মোকসেদুর রহমান মোকসেদের নির্বাচনী মত বিনিময় সভা ভেলা ভাসানি উৎসব আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করা হবে ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ দালাল গ্রেপ্তার ফরিদপুরে ছেলের স্ত্রীকে ধর্ষণের দায়ে শশুরের কারাদন্ড একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ, শ্রীনগরে হেরোইন বিক্রির সময় দুই নারী গ্রেপ্তার দোহার পৌরসভা যুবদলের নতুন সদস্য ফরম বিতরণ

নবাবগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদন্ড

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৮ Time View

ঢাকার নবাবগঞ্জে মো. গিয়াস উদ্দিন নামের এক ভুয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার বান্দুরা বাজারে অবস্থিত ‘বান্দুরা সেন্ট্রাল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামক এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ময়মনসিংহ সদরের বাসিন্দা বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিনের এমবিবিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও তিনি সকল রোগের চিকিৎসা করতেন। থাইরয়েডের বিশেষজ্ঞ না হয়েও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছিলেন। তিনি একাধারে দাতের অপারেশন ও, গেস্ট্রোলিভারের রোগী ও দেখতেন। এ ছাড়াও তার বিএমডিসি নিবন্ধন না থাকা স্বত্ত্বেও ডা. পদবি ব্যবহার করতেন। গত এক বছর ধরে তিনি এবাবেই বিভিন্নভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন ও নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT