1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Title :
জুলাইয়ে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ হিরোশিমা শহরে পারমাণবিক হামলার ৮১ বছর আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম এআই ছাড়া আইএসপি খাতে উন্নতি সম্ভব নয় মেক্সিকোতে যাবে বাংলাদেশে তৈরি ‘হোন্ডা’ দোহারে সাদিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডাক্তার এ আর খান মারা গেছেন মানিকগঞ্জে আইসক্রিম কারখানাকে লাখ টাকা জরিমানা স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন, প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড বুড়িগঙ্গা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ যৌনকর্মীর দালাল চরিত্রে অ্যাডলফ খান দোহারে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ দোহারে বিভিন্ন বিদ্যালয়ে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি বিতরণ আল জামিয়াতুল মনোয়ার ইসলামিক স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত শ্রীনগরে শিক্ষকের মারধরে থানায় কোমরের হাড় ভাঙ্গার অভিযোগ কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ১ সপ্তাহে ৬টি মরদেহ উদ্ধার তসলিমা নাসরিন : বাবরি মসজিদ ভাঙা থেকে গুজরাটের গণহত্যার ন্যায্যতা উৎপাদনকারী! মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেলো ২ হাজার ইয়াবা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু

অনিবন্ধিত অমর প্রেম, নিনা ইসহাক

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ Time View
নিনা ইসহাক

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমে হাজারটা বাঁধা থাকবে তবুও চুম্বকের মত কাছে আসবো দুজনে।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেম সময়ের সাথে বদলে যাবে না বরং অনুরাগের অনুভবে,নিঃশ্বাসের অস্তিত্বে মিশে রবে।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেম চোখের ভাষায় শুষে নেবে বিষাদের নোনা জল। আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেম আঙুলের ভাঁজে আঙুল গেঁথে মুছে দেবে জীবনের তিতা অবসাদ।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমে আমার শত পাগলামির মিছিলে। তোমার ইচ্ছে মেলাবে!!

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমে অভিমানী জ্বর দুজনকে একসাথে পোড়াবে।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেম শ্রাবণের প্লাবন হয়ে ভেজাবে তোমায় আমায়।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমের শরতের নীল আকাশ তুমি, আর শুভ্র মেঘ হয়ে তোমার বুকে ভেসে বেড়াবো আমি।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমে বিচ্ছেদ নেই,নেই কোন পরিচয়ের দায়,

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমের হাজারো গল্প লেখা হবে নতুন ভালোবাসার ডায়রির প্রতিটি পাতায়।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেম আমায় বন্ধি করে রাখবে তোমার হৃদয়ের ফ্রেম। লোকে সেই প্রেমের নাম দিবে “অনিবন্ধিত অমর প্রেম”।

আমাদের এমন একটা প্রেম হোক যে প্রেমে তোমার সাময়িক অনুপস্থিতি হবে আমর তুমুল অসস্থিতার কারণ। আমাদের এমন একটা প্রেম হোক ‘ভালোবসি’ বলে যখন তোমাকে মাঝ রাস্তায় জড়িয়ে ধরবো তখন আমাদের এই ভয়াবহ প্রেম দেখে সবাই বলবে

‘যত্তসব আদিখ্যেতা’!!!!

নিনা ইসহাক।

তাং- ১০/৯/২০২৫ ইং

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT